- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ইসলামবিদ্বেষ
একটা শ্রেণীর কাছে ইসলাম মানেই জুজু। এরা ইসলামকে ভয় পায়, কিন্তু কেনো ভয় পায় সেটা তারা জানে না। এক অদ্ভুত জুজুর ভয়ে তারা সারাক্ষন ইসলামের বিরোধিতা করে। অথচ এরা মুসলমান।
- আর একটা শ্রেণী খুব সুক্ষভাবে এই জুজুর বিজ ছড়িয়ে যাচ্ছে। একটু খোঁজ নিলেই দেখবেন এরা ইতরশ্রেণী। ইসলামে তাদের চুলকানি কারন ইসলাম মানেই সাম্যতা; ধনী গরিবের ব্যবধান কমে গেলে তাদের টাকা পয়সা ক্ষমতা হারাবে।
- ইসলামে তাদের চুলকানি কারন ইসলাম মানে 'শতভাগ হালাল সম্পদ; এটা সবচেয়ে বড় কারনগুলোর একটা। যে ব্যক্তি ইসলামিক শাসন ব্যবস্থা নিয়ে হাসাহাসি করার চেষ্টা করছে, নিশ্চিত থাকুন হয় সে নইলে তার বাপ ব্যাংক থেকে লোন নিছে কিন্তু লোন শোধ করেনা, বা ঘুষের টাকার সম্পদই তাদের ভোগ বিলাসের একমাত্র সম্বল। কিংবা গরিব বা অসহায় মানুষদের সম্পদ দখল করে বসে আছে। এরা সামাজিকভাবে বেশ শক্ত, ইসলামিক শাসন ব্যবস্থায় এদের সামাজিক অবস্থান ভেঙে পড়বে। ভয়টা এখানেই।
- ইসলামকে তারা সামনের কাতারে আসতে দিতে চায়না কারন 'চাদাবাজি, টেন্ডারবাজি, অন্যায়ভাবে ক্ষমতার প্রয়োগ, মদ জুয়ায় তাদের আসক্তি কিংবা পতিতা ব্যবসায় এদের কানেকশন'। ভাবতে পারেন ইসলামী শাসন ব্যবস্থা হলে এদের কি অবস্থা হবে?
- ইসলামের বিরোধিতা তাদের করতেই হয় কারন 'তাদের কর্মস্থান ইসলাম বিরুদ্ধ সংস্কৃতি ও বেজাতীয় মালিকানায়। এই কোম্পানিগুলোর এজেন্ডা হলো বেইসলামিক কার্যক্রমকে ক্রিয়েটিভিটি বা ব্যক্তি স্বাধিনতার নামে সমাজে ধিরে ধিরে স্বাভাবিক করে তোলা এবং লজ্জাহীনতার সংস্কৃতি চালু করা। ঘটছেও তাই।'
- এই শিয়ালগুলো সবচেয়ে বড় জুজুর ভয় দেখায় আমাদের মা বোনদের। এদের কাছে জীবন বলতেই অশ্লীলতা। ইসলামিক পরিবেশে নারীরা যদি একবার বুঝে ফেলে তাদের সত্যিকারের সম্মান নিজেদেরকে পাবলিকলি খোলামেলা না করার মধ্যে তাহলে এই শিয়ালগুলোর ভোগ-বিলাসে ভাটা পড়বে। তাহলেতো ইসলামি শাসনের বিরোধিতা করতেই হবে, তাইনা?
- ইসলাম বিরোধিতার আর একটা অন্যতম কারন হলো এদের 'ফ্রেন্ড সার্কেল ও তাদের জীবন যাপনের ধরন।' এরা এমন একটা পরিবেশে নিজেদেরকে নিয়ে রেখেছে যেখানে ইসলামকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার সুযোগ হয়না তাদের। এরা ইসলামের বিরুদ্ধে অপপ্রচারমুলক কন্টেন্ট থেকে দু একটা লাইন মুখস্থ করে রেখেছে। এটার সত্যতা যাচাই না করে এরা এটাই বিশ্বাস করে, এটা নিয়ে হাসাহাসি করে এবং তাদের পাশের মানুষদেরকে বলে। অথচ এরা না বোঝে কুরআন আর না পড়ে হাদিস।
- এরা ইসলামের বিরোধিতা করে কারন আবু জেহেল করতো, আবু লাহাব করতো, যুগে যুগে এমন আবু জেহেল, আবু লাহাবরা ইসলামের বিরোধিতা করে গেছে। তাদের উত্তরসূরিরাই এখন ইসলামের বিরোধিতা করে, ইসলামি শাসনের বিরোধিতা করে। শুধুমাত্র এদের জন্য আল্লাহ তায়ালা আয়াত নাযিল করেছেনঃ
خَتَمَ اللّٰهُ عَلٰی قُلُوۡبِهِمۡ وَ عَلٰی سَمۡعِهِمۡ ؕ
وَ عَلٰۤی اَبۡصَارِهِمۡ غِشَاوَۃٌ ۫ وَّ لَهُمۡ عَذَابٌ عَظِیۡمٌ
" আল্লাহ তাদের অন্তর ও কানের উপর মোহর করে দিয়েছেন, আর তাদের চোখে আছে আবরণ আর তাদের জন্য আছে মহা শাস্তি" - সুরা আল বাক্বারা, আয়াত ০৭

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন